সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

রিয়াল মাদ্রিদকে টপকে গেছে অ্যাতলেতিকো

অনলাইন ডেস্ক :

আতোঁয়ান গ্রিজম্যানের জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। বুধবার রাতে কাদিজের বিপক্ষে অ্যাতলেতিকো জিতেছে ৫-১ গোলে। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদকে টপকে গেছে অ্যাতলেতিকো। ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পায় অ্যাতলেতিকো। ইয়ানিক কারাসকোর পাস ধরে বাঁ-পায়ের শটে গোল করেন গ্রিজম্যান। ২৭তম মিনিটে থমাস লেমারের কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুন করেন গ্রিজম্যানই। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রধমার্ধ শেষ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখেন গ্রিজম্যানরা। ৪৯তম মিনিটে আলভারো মোরাতা ও ৫৭তম মিনিটে কারাসকো গোল করেন। ৭২তম মিনিটে অ্যাতলেতিকোর জালে প্রথম বল পাঠায় কাদিজ। অ্যান্থোনি লোজানোর গোলে ব্যবধান কমায় দলটি। পরের মিনিটে আবারো ব্যবধান বাড়িয়ে নেয় অ্যাতলেতিকো। দলের পক্ষে পঞ্চম গোল করেন আর্জেন্টাইন তারকা নাহুয়েল মোলিনা। এতে ৫-১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।

এই জয়ের ফলে ৩৩ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠল অ্যাতলেতিকো। সমানসংখ্যক ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নেমে গেল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। শিরোপা জয়ের খুব কাছাকাছি রয়েছে কাতালান ক্লাবটি।