সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

দেশ ছাড়লেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক :

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দলে যোগ দিতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিলেন মুস্তাফিজুর রহমান। বুধবার ভারত থেকে ঢাকায় এসে আবার ইংল্যান্ডের বিমানে চেপে বসেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ছবি পোস্ট করে মুস্তাফিজ লিখেছেন, ‘এবার জাতীয় দলের দায়িত্ব পালনের সময়। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছি। আপনাদের সবার কাছে দোয়া চাই।’

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। এবারের আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট শিকার করেছিলেন তিনি। আর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩ ওভারে ৪১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। ৯, ১২ ও ১৪ মে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে।এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তাওহীদ হৃদয়, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী।