সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ঝিনাইদহ সীমান্তে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২: বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা দুইজন হলেন- পালিয়ানপুর গ্রামের আছানুর (৪৮) ও নবিছদ্দি মণ্ডল (৫৮)।

শুক্রবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানার নেতৃত্বে বিজিবি ব্যাটালিয়ন গত রাতে অভিযান চালিয়ে স্বর্ণ জব্দ করে এবং দুজনকে গ্রেপ্তার করে।

রাত সোয়া ১০টার দিকে বিজিবির টহল দল মাঠের ভেতর দিয়ে সীমান্তের জিরো লাইনের দিকে দুই ব্যক্তিকে যেতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। পরে তাদের কাছ থেকে দুই কেজি ৩৩১ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দ স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।

তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে হস্তান্তর করা হয়েছে।

—ইউএনবি