সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামি গ্রেপ্তার: র‍্যাব

কুমিল্লার গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার রাতে র‍্যাব-১১ এর একটি দল তাদেরকে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে।

এ সময় হত্যাকারীদের ব্যবহৃত বোরকা ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম সোহেল শিকদার, মো. ইসমাইল ও শাহ আলম।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন দুর্বৃত্তের হাতে খুন হয়।

এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ সাত-আটজন অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার অপর ছয় আসামির মধ্যে পাঁচজন নেপাল, সৌদি, আরব, ভারত ও বাংলাদেশে পলাতক রয়েছে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়। আসামিদের আদালতে হাজির করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় র‍্যাব-১১ এর এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা কুমিল্লা র‍্যাব কার্যালয়ে সাংবাদিদের কাছে এসব তথ্য জানান।

—-ইউএনবি