সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খান গ্রেফতার

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করেছে দেশটির জাতীয় দায়বদ্ধতা ব্যুরো (এনএবি)।

মঙ্গলবার বিকালে দেশটির রাজধানী ইসলামাবাদের হাই কোর্টের সামনে থেকে তাকে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় আটক করা হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সাইফুল্লাহর বরাত দিয়ে জানিয়েছে ডন।

পিটিআই চেয়ারম্যানকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে রেঞ্জার্সের সদস্যরা গ্রেফতার করে। যেখানে তিনি (খান) তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরের বিষয়ে জামিন চাইতে গিয়েছিলেন।

এ ঘটনায় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ক্ষোভ প্রকাশ করে ১৫ মিনিটের মধ্যে ইসলামাবাদের পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর পরপরই পুলিশের মহাপরির্দশক বিবৃতিতে ইমরানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে নির্যাতন করা হয়নি বলেও দাবি করেছে পুলিশ।