সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

একটু বৃষ্টিতেই চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি :

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অল্প বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলীয় এলাকা প্লাবিত হয়েছে। বুধবার (২৫ আগষ্ট) সকালে বন্দরনগরীর হালিশহর, আগ্রাবাদ, মুরাদপুর, ২ নম্বর গেট, বাকলিয়া ও চান্দগাঁওসহ বিভিন্ন এলাকার কোথাও হাঁটু আবার কোথাও কোমর পরিমাণ পানিতে তলিয়ে যেতে দেখা যায়। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বুধবার (২৫ আগষ্ট) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম আবহাওয়া অফিসের কর্মকর্তা ও আবহাওয়াবিদ শেখ ফরিদ বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টিপাতে নগরীর নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হওয়ায় দৈনন্দিন প্রয়োজনে বের হওয়া নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। প্লাবিত বিভিন্ন এলাকার দোকানপাট সকাল থেকেই বন্ধ রয়েছে। নগরীর মুরাদপুরের দোকানি জমির উদ্দিন বলেন, সড়কের পাশে আমার দোকান। সামান্য বৃষ্টি হলেই এখানে পানি ওঠে। তখন আমাদের দোকান বন্ধ রাখতে হয়। আজও (বুধবার, ২৫ আগষ্ট) সকাল থেকে দোকান বন্ধ রাখতে হয়েছে। বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. এহেসান বলেন, বহদ্দারহাট বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েছি। সড়কে কোথাও হাঁটু আবার কোথাও কোমর পরিমাণ পানি। অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় করে অফিসে যাচ্ছি। সামান্য বৃষ্টি হলেই নগরীর বেশিরভাগ এলাকায় পানিতে তলিয়ে যাচ্ছে। কবে এ সমস্যা সমাধান হবে জানি না।