সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক :

উত্তর-পশ্চিম তীরের নাবলুস শহরের ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২২ মে) ভোরে হামলা চালানোর পর ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়লে তিনজন ফিলিস্তিনি নিহত ও ছয়জন আহত হয়। খবর সিনহুয়া’র ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে ইসরাইলি সৈন্যদের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাইলি সৈন্যরা মধ্যরাতে ক্যাম্পে হামলা চালালে ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরাইলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, জানুয়ারিতে ইসরাইলি সৈন্যদের সাথে সংঘর্ষে ১৫৬ ফিলিস্তিনি নিহত হওয়ার থেকে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বাড়ছে।