সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সিডনিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির কেন্দ্রস্থলে একটি সাত তলা ভবনে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি। জরুরি বিভাগের কর্মীরা ভবনটির আশপাশের এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছেন। টেলিভিশনের ফুটেজে সিডনির কেন্দ্রস্থ রেলস্টেশনের কাছে একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের চেষ্টার দৃশ্য দেখা গেছে।

আগুনে ভবনটির কাছাকাছি পার্ক করে রাখা একটি গাড়িও জ¦লতে দেখা গেছে। “আমার নির্বাচনী এলাকার সারি হিলসে ভয়াবহ আগুন। দয়া করে নিরাপদ জায়গায় থাকুন এবং জরুরি বিভাগের নির্দেশনা শুনুন,” টুইটারে এক বিবৃতিতে আইনপ্রণেতা তানিয়া প্লিবারসেক এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।