সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইউএস ওপেনে নেই সেরেনা

অনলাইন  ডেস্ক :

ইউএস ওপেন টেনিসে বড় বোন ভেনাস উইলিয়ামস খেলছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। আর ছোট বোন সেরেনা উইলিয়ামস খেলবেন বলে প্রস্তুতি নিয়েও হলো না। বাড়ি ফিরতে হচ্ছে। পুরোপুরি সেরে না উঠতে পারায় চিকিৎসকদের পরামর্শে ইউএস ওপেনে খেলছেন না সেরেনা। ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী ২৯ বছর বয়সি এই তারকা গত জুনে উইম্বলডনে প্রথম রাউন্ডে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। কিন্তু এত দিনেও সেরে উঠতে পারেননি। সেরেনা বলেছেন, ‘আমার ডাক্তার আমাকে না খেলার পরামর্শ দিয়েছেন। আমি পুরোপুরি সুস্থ হয়ে কোর্টে ফিরতে চাই। তবে আমি খুব মিস করব এই খেলাটা। আমার প্রিয় শহরে খেলা হচ্ছে আর আমি সেখানে নেই। তার পরও বাইরে থেকেও খেলা উপভোগ করব।’ ২৯ আগস্ট শুরু ইউএস ওপেন।