সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ক্রিকেট মাঠ কেনার সিদ্ধান্তে বিসিবি

অনলাইন ডেস্ক :

মাঠ ও ক্রিকেটীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যেই ক্রিকেট মাঠ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি কমিটিও গঠন করেছে বিসিবি। বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে মাঠ কেনার বিষয়টি জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান। দেশের ক্রিকেটকে আরও বেশি প্রসারিত করতে আর তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনতে মাঠের সংখ্যা বাড়াতে আগ্রহী বিসিবি। এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, ‘স্টেডিয়াম নয়, আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানেই পাবো, ক্রিকেট মাঠ কিনবো। স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ আর পরিচর্যা ব্যয়বহুল। এজন্য আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানে ক্রিকেটটা নিয়মিত চলবে।’ পাশাপাশি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন বাস্তবায়ন করতেও সারা দেশে প্রচুর মাঠ প্রয়োজন হবে। যে কারণে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ‘খেলার মাঠ আমাদের দরকার। এটি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন বাস্তবায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ।’ এজিএমের আলোচ্য সূচি নিয়েও এ সময় বোর্ড সভাপতি বলেছেন, ‘অবকাঠামোগত উন্নয়নে যেসব কাজ করেছি, সেগুলো হাইলাইট করেছি। বিভিন্ন ভেন্যুতে আমরা পূর্ণাঙ্গ জিমনেশিয়াম তৈরি করেছি। সিলেটের আউটার স্টেডিয়ামে আলাদা মাঠ এবং বরিশালের মতো শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে খেলার জন্য বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন খুলনায় করেছি। সেগুলো আমরা তুলে ধরেছি, বিসিবি কোন কোন জায়গায় অবকাঠামোগত উন্নতি করেছে।’