সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ইরান-আফগান সীমান্তে সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক :

ইরান ও আফগানিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনায় ২ ইরানি সেনাসহ তিনজন নিহত হয়েছে। আফগানিস্তানের নিমরোজ রাজ্যের ইরানের সীমান্তবর্তী এলাকার একটি সীমান্ত চৌকির কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। গত শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির ঘটনায় ইরানের দুই সীমান্তরক্ষী এবং একজন সশস্ত্র তালেবান সদস্য নিহত হয়েছে।

দুই দেশের পানি নিয়ে বিরোধের মধ্যেই সম্প্রতি সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকোর এক বিবৃতিতে দাবি করে বলেন, ইরানের সীমান্তরক্ষী বাহিনী আফগানিস্তানের নিমরোজ প্রদেশের দিকে গুলি ছোঁড়ে। এতে আত্মরক্ষার জন্য আফগান নিরাপত্তা বাহিনীও পাল্টা প্রতিক্রিয়া দেখায়। এই মুখপাত্র আরও বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

আফগানিস্তান প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। হামলায় উভয়পক্ষের একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান আবদুল নাফি। তবে ইরানের সরকারি বার্তা সংস্থা (আইআরএনএ) জানিয়েছে, এ ঘটনায় ইরানের দুই সীমান্তরক্ষী নিহত হয়েছে। এ ছাড়া ইরানের দুই বেসামরিক নাগরিকও আহত হয়েছেন। তবে তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে ইরানের তিন নিরাপত্তারক্ষী মৃত্যু হয়েছে। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ইরানের সরকারি কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানের অভিযোগ, ১৯৭৩ সালের পানি চুক্তি লঙ্ঘন করে আফগানিস্তানের তালেবান শাসকেরা হেলমান্দ নদীর পানির প্রবাহ সীমিত করছে। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পানি চুক্তি লঙ্ঘনের ব্যাপারে চলতি মাসে তালেবান সরকারকে সতর্ক করে দেন। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে তালবান। এ নিয়ে প্রতিবেশি দেশ দুটির ভেতর দ্বন্দ্ব রয়েছে।