সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

প্রথমবারের মতো বেসামরিক নভোচারী মহাকাশে পাঠাচ্ছে চীন

অনলাইন ডেস্ক :

‘ক্রুয়েড মিশনের’ অংশ হিসেবে চীন তার প্রথম বেসামরিক নভোচারীকে মহাকাশে পাঠাতে যাচ্ছে। উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তিয়ানগং মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে আগামীকাল মঙ্গলবার ছুটবেন বেসামরিক নভোচারীরা। চীনের মহাকাশ সংস্থা সোমবার (২৯ মে) জানায়, গুই হাইচাও নামে এক পেলোড বিশেষজ্ঞ আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে যাত্রা করবেন। এখন পর্যন্ত মহাকাশে পাঠানো সব চীনা মহাকাশচারী পিপলস লিবারেশন আর্মির সদস্য ছিলেন। মহাকাশ সংস্থার এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, “বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক গুই।

তিনি ‘স্পেস সায়েন্স এক্সপেরিমেন্টাল পেলোডসের’ অন-অরবিট অপারেশনের দায়িত্বে থাকবেন”। মঙ্গলবারের মিশনের কমান্ডার জিং হাইপেং। মহাকাশে এটি তার চতুর্থ যাত্রা। তৃতীয় ক্রু সদস্য হলেন প্রকৌশলী ঝু ইয়াংঝু। এই তিন মহাকাশচারী মহাকাশে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারীদের অবতরণ করার পরিকল্পনা করেছে। এজন্য মহাকাশ কর্মসূচিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে তারা।

মহাকাশ জয়ের দৌড়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে পেছনে ফেলতে চাইছে চীন। চীন গত বছর তার তৃতীয় এবং স্থায়ী মহাকাশ স্টেশন তিয়ানগং-এর নির্মাণ কাজ শেষ করে। টি-আকৃতির তিয়ানগং-এর চূড়ান্ত মডিউলটি নভেম্বরে মূল কাঠামোর সঙ্গে সফলভাবে যুক্ত করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, বিশ্বের প্রথম মহাকাশভিত্তিক কোল্ড অ্যাটমিক ক্লক সিস্টেমসহ বেশ কিছু অত্যাধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম রয়েছে স্টেশনটিতে। সূত্র: আল জাজিরা