সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইসরায়েলে কার ওয়াশ সেন্টারে বন্দুক হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক :

ইসরাইলের উত্তরাঞ্চলে একটি কার ওয়াশ সেন্টারে ফিলিস্তিন বংশোদ্ভুত পাঁচ ইসরাইলিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বিগত কয়েক বছরের মধ্যে এ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এটি সবচেয়ে ভয়াবহ হামলা। খবর এএফপির। খবরে বলা হয়, চলতি বছর এ ধরনের বন্দুক হামলার ঘটনায় নিহত আরব ইসরায়েলিদের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬ জনে। এ হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সম্প্রদায়টির ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকা- মোকাবিলায় সহায়তা করবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেথ।

পুলিশ জানায়, নাজারেথের ঠিক পশ্চিমে ইয়াফিয়া নামক একটি আরব গ্রামে এ ভয়াবহ হামলা চালানো হয়। এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশের মুখপাত্র এলি লেভি রাষ্ট্রীয় টিভি চ্যানেল কানকে বলেন, ‘এক বা একাধিক ব্যক্তি’ ওই কার ওয়াশ সেন্টারে লোকজনের ওপর বেপরোয়া গুলি বর্ষণ করে। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব ইসরায়েলি। তারা ফিলিস্তিনিদের বংশধর। ১৯৪৮ সালে ইসরায়েল গঠনের পর তারা নিজেদের ভূমিতে থেকে যায়।