সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশর জয়

অনলাইন ডেস্ক :

শুরুতেই বাংলাদেশকে এগিয়ে নিলেন সোহেল রানা। বাকিটা সময় এই গোল আগলে রেখে প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ। কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিলেন জামাল-জিকোরা। কম্বোডিয়ান প্রিমিয়ার লিগের দল টিফফি আর্মির বিপক্ষে সোমবার ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে গোলটি করেন সোহেল। আসছে সাফ চ্যাম্পিয়নশিপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে কম্বোডিয়া সফরে গিয়েছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে হাভিয়ের কাবরেরার দল।

২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের চতুর্দশ আসর। গত ১৩ আসরের মধ্যে ২০০৩ সালে প্রথম এবং সবশেষ দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল বাংলাদেশ। এবার ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল লেবানন, মালদ্বীপ ও ভূটান। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে কারবেরার দলের। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে মালদ্বীপ ও ভূটান।