সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

সাকিব প্রসঙ্গে যা বললেন লিটন

অনলাইন ডেস্ক :

সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। ইনজুরির কারণে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর তাই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র অনুপস্থিত সাকিব। তার মতো বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া একাদশ সাজাতে বেশ বেগ পেতে হয় টিম ম্যানেজমেন্টকে। সাকিব থাকলে দল ভারসাম্যপূর্ণ হয় বলে মন্তব্য করেছেন লিটন দাস। সোমবার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘সাকিব ভাই থাকা মানে দুই দিক থেকে ব্যালেন্স। কিছু ওভার বোলিং পাবেন ব্যাটিংও পাবেন। স্বাভাবিকভাবে সাকিব ভাই যখন না খেলেন, বিশেষ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি বেশি কঠিন হয়ে যায় বাংলাদেশ দলের জন্য।

কিন্তু টেস্টে আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে বোলার আছে ফলে বোলিংয়ে খুব বেশি ঘাটতি নাও হতে পারে।’ সাকিবের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দলকে নেতৃত্ব দেবেন লিটন। নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এরকম কোনো কিছুই না। আপনি যদি ভাইস ক্যাপ্টেন্সি করবেন এমনও হয়েছে যে সাকিব ভাই মাঠের বাইরে গেছেন তখন আমাকে ১-২ ওভার হলেও অধিনায়কত্ব করতে হয়েছে। এটা নিয়ে তাই বাড়তি চিন্তা নেই।’