সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

নাটোরে বাসচাপায় স্কুল শিক্ষকসহ ২ জন নিহত

নিজস্ব প্রতিনিধি :

নাটোরের জজ কোর্ট এলাকায় বাসচাপায় এক স্কুল শিক্ষকসহ ২ পথচারী নিহত হয়েছে। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক অসিত কর্মকার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার অনিল কর্মকারের ছেলে অন্য পথচারীর পরিচয় জানা যায়নি।

নাটোর সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, সকাল ছয়টার দিকে বগুড়া থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নাটোর শহরের জজ কোর্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে প্রাতঃভ্রমণে বের হওয়া দুই পথচারী গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সময় পথেই তাদের মৃত্যু হয়।