সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

ওয়াগনারকে সুখবর দিলেন পুতিন

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে চলমান অভিযানে অংশ নেওয়া রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার সম্প্রতি বিদ্রোহ করে। তারা অভিযান চালিয়ে রাশিয়ার রোস্তভ শহরের আঞ্চলিক সামরিক কমান্ডের সদরদপ্তর দখল করে নেয় এবং মস্কো অভিমুখে যাত্রা শুরু করে। শেষপর্যন্ত অবশ্য তারা মস্কো অভিযান করেনি। আর সেজন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গত সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সেখানেই আলাদা করে ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের বিদ্রোহী সেনাদের ধন্যবাদ জানান তিনি। পুতিন বলেন, ‘তারা (ওয়াগনার) যে মস্কো অভিযান থেকে বিরত থেকেছেন, সেজন্য তাদের ধন্যবাদ।’ পুতিনের বলেন, ‘আমি জানি অধিকাংশ সেনা দেশপ্রেমী, জাতীয়তাবাদী। অধিকাংশই বিদ্রোহে অংশ নিতে চাননি। সেজন্যই শেষপর্যন্ত তারা মস্কোয় অভিযান চালাননি।’

পুতিন বলেন, ‘ভাড়াটে এই সেনারা নিজেদের বাড়ি ফিরে যেতে পারেন, দেশের সরকারি সেনাদলেও যোগ দিতে পারেন অথবা বেলারুশে গিয়ে আশ্রয় নিতে পারেন। তাদের প্রতি কোনোরকম অন্যায় ব্যবস্থা নেওয়া হবে না।’ বিশেষজ্ঞদের ধারণা, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এ বিষয়ে তার অভিমত দ্রুত জানাবেন। তবে পুতিন আরও বলেন, ‘দেশের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে, তাদের লড়াই কখনোই সফল হতে পারে না।’ পুতিনের এই বক্তব্যের লক্ষ্য তার একসময় বন্ধু ও ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

ওয়াগনার প্রধান প্রিগোজিন অবশ্য সোমবার একটি অডিও বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, কেন এই অভিযান চালানো হয়েছিল। এর ঠিক পরেই পুতিন দেশবাসীর উদ্দেশে ভাষণে দেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এ বিষয়ে রাশিয়ার কূটনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ করেছিল তারা। রাশিয়ার প্রতি মুহূর্তের খবর যুক্তরাষ্ট্র রাখছে বলে জানানো হয়েছে। ওয়াগনার বিদ্রোহ নিয়ে এখনও বহু দেশ রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছে বলে জানিয়েছে ক্রেমলিন।