সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

হাটুঁর ইনজুরিতে হাসপাতালে রবীন্দ্র জাদেজা

অনলাইন ডেস্ক :

লিডসে ইংল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া সিরিজের তৃতীয় টেস্টে হাটুঁর ইনজুরিতে পড়েন ভারতের অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা।ম্যাচ শেষে ইনজুরির অবস্থা বুঝতে স্ক্যান করার জন্য হাসপাতালে নেয়া হয় এই অল-রাউন্ডারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতলের পোশাক পরে ছবি পোস্ট করেন জাদেজা। ছবির ক্যাপশনে জাদেজা লিখেন, ‘এটা খুব একটা ভালো জায়গা নয়।’ জাদেজার ইনজুরি সর্ম্পকে এখনো বিস্তারিত কিছু জানায়নি ভারতীয় বোর্ড। টেস্টের দ্বিতীয় দিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় ডান পায়ের হাঁটুতে আঘাত পান জাদেজা। পরবর্তীতে মাঠ ছাড়লেও, কিছুক্ষণ পর আবারও তিনি ফিল্ডিংয়ে নামেন। সতর্কতার জন্য জাতদেজার ইনজুরির অবস্থা ভালোভাবে খতিয়ে দেখতেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে। সিরিজে এখন পর্যন্ত পাঁচ ইনিংস ব্যাট করে ১৩৩ রান করেন জাদেজা। বল হাতে নিয়েছেন মাত্র ২ উইকেট। লিডস টেস্টে ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে হারে ভারত। এতে সিরিজে ১-১ সমতা আনে ইংল্যান্ড। লর্ডস টেস্ট ১৫১ রানের বড় ব্যবধানে জিতেছিল ভারত। প্রথম টেস্ট ড্র হয়। আগামী ২ সেপ্টেম্বর থেকে ওভালে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।