সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আইপিএলে খেলতে পারেন সাকিব-মোস্তাফিজ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের বাকি ম্যাচগুলো খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন ফ্রাঞ্জাইজিগুলোর অধিকাংশ ক্রিকেটার। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে টুর্নামেন্টটি শুরু হবে। তবে সেখানে খেলা বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান এখনো যাননি। সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তারা। এর পরই তাদের আমিরাতে উড়াল দেওয়ার কথা রয়েছে। এদিকে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হবে মরুর দেশে। তার আগে সেখানে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে। কিন্তু নিউজিল্যান্ড সিরিজ শেষে বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশের আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। এমতাবস্থায় মানসিকভাবে চাঙ্গা রাখতে ক্রিকেটারদের ছুটি দেওয়ার চিন্তা করছে বিসিবি। পাশাপাশি এই সময়ে আইপিএল খেলার জন্য সাকিব-মোস্তাফিজকে অনুমতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক বোর্ড। এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সাংবাদিকদের বলেছেন, সাকিব-মোস্তাফিজ আইপিএলে খেলার এনওসি বা অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন। আইপিএলে তাদের অংশগ্রহণের ব্যাপারে ক্রিকেট বোর্ড ইতিবাচক। তিনি বলেন, আইপিএল খেলার জন্য কিছুদিন আগেই আবেদন করেছে মোস্তাফিজ। শনিবার সাকিবও আবেদন করেছে। আগামী ১ সেপ্টেম্বর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেটাররা আইপিএলের মতো উঁচু মানের টুর্নামেন্টে খেলবে। আর এটা আমাদের জন্য ভালো। দলের জন্যই উপকার হবে। কারণ, ওই কন্ডিশনেই বিশ্বকাপ। বোর্ড তাদের এনওসি দেওয়ার ব্যাপারে ইতিবাচক এবং মনে হয় সমস্যা হবে না, যোগ করেন বিসিবির এই কর্মকর্তা।