সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পদ্মা সেতুর স্প্যানে এবার ফেরির ধাক্কা, ভাঙল মাস্তুল

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে সাথে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ধাক্কা লেগেছে। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে। মঙ্গলবার সকালে ফেরিটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ মহাব্যবস্থাপক আহম্মদ আলী জানান, তিনি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্টারের সাথে কথা বলেছেন, মাস্টার বলেছে ফেরির মাস্তুল ভেঙে যায়নি বা সেতুর স্প্যানে ধাক্কা লাগেনি। সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সাবধানতার জন্য ফেরির মাস্তুল নামিয়ে রাখা হয়। সেতু পার হয়ে আবার ফেরির মাস্তুল তুলে দেয়া হয়। দূর থেকে দেখে মনে হয়েছে মাস্তুল ভেঙে গেছে।

তবে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম জানান, ফেরিটি পাটুরিয়া যাচ্ছিল। ফেরির ওপরের প্লাস্টিকের মাস্তুলটা পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে সাথে ধাক্কা লেগে ভেঙে যায়। এটা সামান্য ব্যাপার। ফেরির চালকের এটা আগেই খুলে রাখা উচিত ছিল। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি।

তিনি বলেন, ১৪ দিন ধরে (১৮ আগস্ট থেকে) শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তাই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চাপ বেড়েছে। এজন্য শিমুলিয়া থেকে ফেরিটি পাটুরিয়া যাচ্ছিল। ফেরিটি চলন্ত রয়েছে। ফেরিটি ফাঁকা ছিল। আমরা জাহাজের মাস্টারকে বলেছি যদি কিছু হয়ে থাকে আমরা ফেরিটি দেখার আগে যেন সে এটার কোন রিপেয়ার না করে। তারপরও আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি আদৌ ধাক্কা লেগেছে কি না?

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, আমরা যতটুকু জেনেছি পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে সাথে ধাক্কা লেগে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুল ভেঙে যায়। কিন্তু বিআইডব্লিউটিসি সেটা স্বীকার করছে না। আমরা ফেরিটিকে থামাতে বলেছি। পদ্মা সেতুর নিরাপত্তায় থাকা সেনাবাহিনী ফেরিটির অবস্থা দেখতে রওনা দিয়েছে। ফেরিটি দেখার পর বোঝা যাবে মাস্তুল ভেঙেছে কি না।