সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কাবুল ছাড়ল শেষ মার্কিন বিমান, দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শেষ বিমানটি আফগানিস্তান ছাড়ার মধ্য দিয়ে দেশটিতে ২০ বছরের যুদ্ধের অবসান ঘটল।

এর আগে মার্কিন প্রেসিডন্টে জো বাইডেন ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে তাদের সব সৈন্য প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। তার ঘোষণা অনুযায়ী সময়সীমার কয়েক ঘণ্টা আগেই মার্কিন সামরিক বাহিনীর শেষ বিমান কাবুল ত্যাগ করেছে। চলতি মাসের মাঝামাঝিতে তালেবান কাবুল দখলের পর আমেরিকা তাদের নাগরিকসহ অন্যান্য দেশ ত্যাগে ইচ্ছুক মানুষদের নিরাপদে সরিয়ে নিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, শেষ বিমানটি ওয়াশিংটন সময় বিকাল ৩.২৯ মিনিটে কাবুল বিমানবন্দর ত্যাগ করে।

তিনি বলেন, কিছু আমেরিকান নাগরিক সম্ভবত কয়েক শত আফগানিস্তানে এখনও রয়েছে। আমি বিশ্বাস করি যে তারা সময় মত দেশ ত্যাগ করতে সক্ষম হবে।

যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, আফগানিস্তানে থাকা আমেরিকানদের সংখ্যা সম্ভবত ১০০ এর কাছাকাছি হবে। যুক্তরাষ্ট্র তাদের সরিয়ে আনার কাজ চালিয়ে যাবে।

তিনি সামরিক নেতৃত্বাধীন লোকদের নিরাপদে সরিয়ে নেয়াকে বীরত্বপূর্ণ এবং ঐতিহাসিক বলে প্রশংসা করেছেন।

এর আগে বাইডেন বলেছেন, সামরিক কমান্ডাররা সর্বসম্মতিক্রমে বিমান চলাচল বন্ধ করার পক্ষে মত দিয়েছেন, ফলে ৩১ আগস্টের পর সময় আর বাড়ানো হয়নি।

গত ২০ বছরে আফগান যুদ্ধে ২ হাজার ৪০০ এর বেশি আমেরিকান মানুষের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।

—ইউএনবি