সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেডিকেল টেস্টের মাধ্যমে এশিয়া কাপের প্রস্তুতি শুরু

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ফিটনেস ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। সোমবার (৩১ জুলাই) ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারের মধ্যে ২০ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় প্রথম দিনের কার্যক্রম। প্রথম দিনে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। যার মধ্যে ছিল রক্ত-চোখ-ইসিজির মতো পরীক্ষা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস ক্যাম্প নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমাদের চুক্তিবদ্ধ সব খেলোয়াড় এবং সম্প্রতি যারা জাতীয় দলের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে খেলেছে; তাদের সবাইকেই আসতে বলা হয়েছে। সোমবার মূলত যে কাজটা, বেসিক মেডিকেল পরীক্ষা হচ্ছে। রক্ত, চোখ পরীক্ষা ও ইসিজি। মেডিকেল টেস্টগুলো করা হচ্ছে।

মঙ্গলবার থেকৈ গ্রুপ করে করে হাড় ও মাসেলের কী অবস্থা এই পরীক্ষাগুলো করা হবে।’ তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবে এই পরীক্ষাগুলো আমরা বছরে একবার করার চেষ্টা করি। স্বাভাবিকভাবে যখন হাই পারফফরম্যান্সের ক্যাম্প শুরু হয়, তখন তারা করে। জাতীয় দলের ক্যাম্প যখন শুরু হয়, তখন তারা করে। টাইগার্সের ক্যাম্পে তারা করে। এবার সবগুলো একসঙ্গে করা হচ্ছে।’ নাফীস বলেন, ‘বাড়তি সতর্কতা না। এটা রেগুলার প্রসিডিউর। এবার দৃশ্যমান হচ্ছে কারণ এগুলো সব একসঙ্গে করা হচ্ছে। বয়সভিত্তিক ক্রিকেটেও এগুলো নিয়মিত হয়। মেডিকেল বিভাগের সঙ্গে কথা হচ্ছিল, বছরে একবার হলে ভালো, দুই বছরে হলেও সমস্যা নেই।’