সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গ্লোবাল টি-টোয়েন্টি খেলা হলো না আফিফের

অনলাইন ডেস্ক :

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেয়ে কানাডায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আফিফ হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগা আফিফ। ভিসা জটিলতায় কানাডার বিমান ধরতে পারলেন না তিনি। এখন এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পেই যোগ দিতে হয়েছে তাকে। বিসিবি একটি সূত্র আফিফের কানাডায় যেতে না পারার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্লোবাল টি-টোয়েন্টিতে তার খেলার কথা ছিল সারে জাগুয়ার্সে। একই দলে আছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ৩০ জুলাই যাওয়ার কথা ছিল তার।

তৃতীয় বাংলাদেশি হিসেবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সুযোগ পেয়েছিলেন আফিফ। কিন্তু ভিসা না পাওয়ায় খেলতে পারলেন না তিনি। লিটন ছাড়াও কানাডা লিগে সাকিব আল হাসান খেলেছেন। মন্ট্রিল টাইগার্সের হয়ে ৫ ম্যাচ খেলে বর্তমানে তিনি শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) যোগ দিয়েছেন। খেলছেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে।