সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়

অনলাইন ডেস্ক :

পুরুষ ফুটবলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত বছর কাতারে বিশ্বকাপ জিতে ৩৬ বছরের খরা কাটিয়েছেন লিওনেল মেসিরা। পুরুষ ফুটবলের র‌্যাংকিংয়েও শীর্ষ দলটির নাম আর্জেন্টিনা। পুরুষদের জয়জয়কার থাকলেও আর্জেন্টিনার নারী ফুটবলের অবস্থা করুণ। কোনো জয় ছাড়াই চলমান নারী ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা দল। নিউজিল্যান্ডের ওয়াইকাটো স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরেছে আকাশি-সাদা জার্সিধারীরা। বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬২তম মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে সুইডেনকে এগিয়ে দেন রেবেকা ব্লুমভিস্ট। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠা আর্জেন্টিনা শেষদিকে রক্ষণের ভুলে সুইডেনকে পেনাল্টি উপহার দিয়ে বসে। স্পটকিক থেকে গোল করে সুইডেনের ২-০ গোলের জয় নিশ্চিত করেন এলিন রুবেনসেন। এই হারে তিন ম্যাচে এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো আর্জেন্টিনার। এবারের আসরে কোনো জয় নেই তাদের। একমাত্র পয়েন্টটি পেয়েছে ড্র থেকে। ‘জি’ গ্রুপে সবার নিচে আর্জেন্টিনার অবস্থান।