সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইরানি কোচের অধীনে অনুশীলন করবেন বাকি

অনলাইন ডেস্ক :

গত ২২ জুলাই জার্মানির হ্যানোভারে যাওয়ার কথা ছিল দেশসেরা অন্যতম শুটার আব্দুল্লাহ হেল বাকির। কিন্তু শেষ মুহূর্তে এসে পরিকল্পনা বদলে ফেলতে হয়েছে। জার্মানির কাস্টমস থেকে নিজের রাইফেল বহন করার অনুমতির বিষয়টি সময় সাপেক্ষ হওয়ায় বাকির আর সেখানে যাওয়া হচ্ছে না। ফলে ঢাকায় ইরানি কোচ জায়ের রেজাইয়ের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন তিনি। মূলত জার্মানিতে ৫০ মিটার রাইফেলের ওপর উন্নতমানের প্রশিক্ষণ নিয়ে এশিয়ান গেমসে অংশ নিতে চেয়েছিলেন বাকি। কাস্টমস জটিলতায় এখন তো পরিকল্পনাই বদলে ফেলতে হলো।

কমনওয়েলথ গেমসে টানা দুটি রুপা জয়ী বাকিএই প্রসঙ্গে বলেছেন, ‘ওখান থেকে অস্ত্র বহনের অনুমতি পাওয়া যায়নি। অনুমতি পেতে অনেক সময়ের প্রয়োজন, যা আগে জানতাম না। যে কারণে জার্মানি যাওয়া হচ্ছে না। এখন দেশেই ইরানি কোচের অধীনে অনুশীলন চালিয়ে যাবো।’