সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফিটনেসের পরীক্ষায় সবার সেরা শান্ত

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। বড় দুই ইভেন্টের জন্য ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারদের নিয়ে করা হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ইয়ো ইয়ো টেস্ট। ইয়ো ইয়ো টেস্টে পাশ মার্ক ধরা হয়েছিল ১৮.৬। ফিটনেসের এ পরীক্ষায় সর্বোচ্চ ১৯.৫ পেয়েছেন নাজমুল হাসান শান্ত। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৯.৩ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

এ ছাড়া বেশির ভাগ ক্রিকেটার পেয়ছেন ১৭ থেকে ১৮ এর মতো। দুই দফা ফিটনেস পরীক্ষা শেষে গণমাধ্যমে কথা বলেছেন ট্রেনার নিক লি। তিনি বলেন, ‘সবার (টেস্টের) পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল, যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না অথবা চোটে ছিল বা দলের বাইরে ছিল। তাদের কিছুটা কম ছিল। তবে সব মিলিয়ে কেউই কম গতিতে ছিল না। সবাই মোটামুটি একই ব্রাকেটে ছিল।’