সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিঙ্গাপুরে মাদক মামলায় ১০ দিনে তিনজনের মৃত্যুদন্ড

অনলাইন ডেস্ক :

মাদক মামলায় ১০ দিনের ব্যবধানে তিনজনের মৃত্যুদন্ড কার্যকর করেছে সিঙ্গাপুর। সবশেষ গত বুধবার ৫৪ গ্রাম হেরোইন পাচারের দায়ে ৩৯ বছর বয়সী এক নাগরিককে ফাঁসি কার্যকর করা হয়। সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো বৃহস্পতিবার (৩রা আগষ্ট) জানায়, সাজা কার্যকর করা ব্যক্তির নাম মোহামেদ শালেহ আবদুল লতিফ। মালয় জাতিগোষ্ঠীর শালেহ ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতেন। চাঙ্গি কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। ব্যুরো বলেছে, জব্দ করা হেরোইন ৬০০ জনের বেশি মাদক সেবনকারীকে সরবরাহ করার জন্য যথেষ্ট।

মোহামেদ শালেহের ফাঁসি কার্যকর হওয়ার মাত্র কয়েকদিন আগে সারিদেউই বিনতে জামানি নামে ৪৫ বছর বয়সী এবং মোহাম্মদ আজিজ বিন হুসেন নামে ৫৭ বছর বয়সী দুই ব্যক্তিকে মাদক পাচারের দায়ে মৃত্যুদন্ড দেয় সিঙ্গাপুরের আদালত। অপরাধের কঠোর শাস্তি দেওয়ার জন্য পরিচিত সিঙ্গাপুর। কোভিড-১৯ মহামারির কারণে দেশটিতে মৃত্যুদন্ড দুই বছর বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে মাদকের অপরাধে বিদেশিসহ ১৬ জনকে মৃত্যুদন্ড দেয় দেশটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির আইনে যে কেউ ৫০০ গ্রামের বেশি গাঁজা এবং ১৫ গ্রাম হিরোইন পাচারের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড। সূত্র: আল জাজিরা