সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

সাবিনাদের বেতন বাড়ছে

অনলাইন ডেস্ক :

কয়েক দফা দাবির পর অবশেষে বেতন বাড়ানো হচ্ছে বাফুফের ক্যাম্পে থাকা মেয়ে ফুটবলারদের। গত মাসে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে ছুটিতে যান সাবিনা-কৃষ্ণারা। ছুটিতে যাওয়ার আগে বেতন-ভাতা বৃদ্ধি, পুষ্টিকর খাবার, উন্নত সরঞ্জামসহ ছয় দফা দাবিতে বাফুফে সভাপতি বরাবর লিখিত চিঠি দিয়েছিলেন নারী ফুটবলাররা। দাবি মেনে না নিলে ক্যাম্প ছেড়ে যাওয়ারও হুমকি দিয়েছিলেন কয়েকজন শীর্ষ ফুটবলার। এতেই নড়েচড়ে বসেন বাফুফের দায়িত্বশীলরা। মেয়েদের চিঠি আমলে নিয়ে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ক্যাম্পে থাকা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ২০ হাজার টাকা মাসিক বেতন পান অধিনায়ক সাবিনা খাতুন। বাকিরা ১০ হাজার এবং বয়সভিত্তিক দলের মেয়েরা পেয়ে থাকেন পাঁচ-ছয় হাজার করে। বর্তমান বেতনের চেয়ে প্রায় দ্বিগুণ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সাবিনা। তবে বেতন বাড়লে সেটি বাস্তবায়িত কতটুকু হবে সেটি নিয়েও শঙ্কার কথা শুনিয়েছেন সাবিনা, ‘দাবি তো মেনে নিয়েছে, কিন্তু কী হয় সেটাই দেখার বিষয়।’

মৌখিকভাবে দাবি মেনে নিলেও এখনো এটা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাফুফে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি। আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই বেতন বৃদ্ধির দাবি করে আসছিলেন মেয়েরা। কিন্তু বারবার আশ্বাস দিয়েও তা বাড়ানো হচ্ছিল না। তাতে ক্যাম্পের ভেতরে তৈরি হয়েছিল অস্থিরতা। অবশেষে এমন খবরে সেই অস্থিরতা নিশ্চিতভাবেই কাটতে যাচ্ছে।