সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তাহলে কী বাংলাদেশে আসছেন ডি মারিয়া?

অনলাইন ডেস্ক :

গত মাসে বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মাত্র ১১ ঘন্টার সফরে এসেছিলেন তিনি। স্বল্প সময়ে মার্টিনেজকে দেখার সুযোগ পাননি এই দেশের সমর্থকরা। তবে আক্ষেপ এবার মিটতে পারে। কারণ মার্টিনেজের পর আরও এক আর্জেন্টিনার আরেক বিশ্বকাপ জয়ী ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া আসতে পারেন বাংলাদেশে।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আসন্ন দুর্গাপূজায় বিশ্বকাপ ফাইনালে গোলদাতা ডি মারিয়া আসবেন কলকাতায়। সেই উপলক্ষে একদিনের সফরে বাংলাদেশেও আসতে পারতেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। এর আগে মার্টিনেজকে বাংলাদেশের এনেছিলেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এবার ডি মারিয়াকে তিনিই আনতে যাচ্ছেন। ডি মারিয়ার বাংলাদেশে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘কলকাতা থেকে ডি মারিয়াকে বাংলাদেশে আনার ব্যাপারটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ২৩ অক্টোবর এ নিয়ে কাজ করব।’