সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

শনিবার বাংলাদেশ সফরে আসছে আফগানরা

অনলাইন ডেস্ক :

৩১ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কিন্তু কাবুল থেকে সব ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আলোচনা করে সফরটি স্থগিত করেছিল। অবশেষে সব সংকট কেটে যাওয়ার পর শনিবার বাংলাদেশ সফরে আসছে আফগানরা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ২১ দিনের সফরে আফগানিস্তান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও একটি চারদিনের ম্যাচ খেলবে। সবক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শনিবার ঢাকায় এসে সরাসরি সিলেট চলে যাবে আফগান যুব দল। সেখানে তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষে অনুশীলনের সুযোগ মিলবে সফরকারীদের। প্রথম দুই দিন অনুশীলনের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সফরকারীরা প্রথম ওয়ানডে খেলবে ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম চারটিই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে। পাঁচটি ওয়ানডে শেষে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর একটি চারদিনের ম্যাচ খেলে সফর শেষ করবে আফগানিস্তান। এরপর ২৩ সেপ্টেম্বর ঢাকায় ফিরে, ২৪ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দেবে সফরকারী যুব দল। এর আগে ১ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কিন্তু কাবুল থেকে সব ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আলোচনা করে সফরটি স্থগিত করেছিল। অবশেষে সব সংকট কেটে যাওয়ার পর শনিবার বাংলাদেশ সফরে আসছে আফগানরা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ২১ দিনের সফরে আফগানিস্তান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও একটি চারদিনের ম্যাচ খেলবে। সবক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শনিবার ঢাকায় এসে সরাসরি সিলেট চলে যাবে আফগান যুব দল। সেখানে তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষে অনুশীলনের সুযোগ মিলবে সফরকারীদের। প্রথম দুই দিন অনুশীলনের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সফরকারীরা প্রথম ওয়ানডে খেলবে ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম চারটিই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে। পাঁচটি ওয়ানডে শেষে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর একটি চারদিনের ম্যাচ খেলে সফর শেষ করবে আফগানিস্তান। এরপর ২৩ সেপ্টেম্বর ঢাকায় ফিরে, ২৪ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দেবে সফরকারী যুব দল। এর আগে দুই দফা স্থগিত হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সফরটি। প্রথম দফায় গত মার্চে সফর স্থগিত করেছিল বিসিবি। সেবার আফগান যুব দলের বিপক্ষে একটি চারদিনের ও পাঁচটি ওয়ানডে খেলতে মার্চের শুরুতে ভারতের নয়ডায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু আফগানিস্তান প্রস্তুতির জন্য বাড়তি সময় চাওয়ায় শেষ পর্যন্ত সিরিজটি মাঠে গড়ায়নি।