সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

পাকিস্তানে জ্বালানি তেলের দাম ৩০০ রুপি ছাড়াল

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সরকার নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এতে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটির ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানির দাম ৩০০ রুপি ছাড়াল। শুক্রবার (১লা সেপ্টেম্বর) ডনের এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে নতুন মূল্য ঘোষিত হয়। এতে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেড়েছে যথাক্রমে ১৪ দশমিক ৯১ রুপি ও ১৮ দশমিক ৪৪ রুপি। এ ছাড়া পেট্রোলিয়াম শুল্ক প্রতি লিটারে ৫ রুপি বেড়েছে। আগের ৫৫ রুপির বদলে এখন দিতে হবে ৬০ রুপি। প্রতিবেদনে বলা হয়েছে, রুপির অবমূল্যায়ন ও বিশ্বব্যাপী জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের কারণে ১৫ দিনের মধ্যে দ্বিতীয় দফা দাম বাড়িয়েছে। এ হিসেবে দুই সপ্তাহে পেট্রোল ও ডিজেলে সম্মিলিত বৃদ্ধি যথাক্রমে ৩১ দশমিক ৪১ রুপি ও ৩৮ দশমিক ৪৪ রুপি।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বৃহস্পতিবার গভীর রাতে নতুন দাম ঘোষণা করে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রাণালয়ের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ক্রমবর্ধমান প্রবণতা ও বিনিময় হারের তারতম্যের কারণে সরকার পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান ভোক্তা মূল্য সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে বর্তমানে দেশটিতে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩১১ দশমিক ৮৪ রুপি। বেশিরভাগ ভারী পরিবহন যানবাহন, ট্রেন, ট্রাক, বাস, ট্রাক্টরসহ নলকূপ ও অন্যান্য ইঞ্জিন চলে ডিজেলে। এ কারণে আরেক দফা বাড়তে পারে শাকসবজি ও অন্যান্য খাদ্যদ্রব্যের দাম। একইভাবে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৩০৫ দশমিক ৩৬ রুপি। যার প্রভাব পড়বে ব্যক্তিগত পরিবহন ও ছোট যানবাহনে। যা সরাসরি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের প্রভাবিত করবে। তবে কেরোসিন ও লাইট ডিজেলের দামে কোনো পরিবর্তন আসেনি।