সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত

অনলাইন ডেস্ক :

বুরকিনা ফাসোর কেন্দ্রস্থলে এক হামলায় সেনাবাহিনীর চার সহকারী ও এক পুলিশ সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনী গত শনিবার এ তথ্য জানায়। সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘শুক্রবার সিলমিউগুর আশপাশে একটি ভিডিপি অবস্থানে (দেশের প্রতিরক্ষার জন্য স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীতে বেসামরিক সহায়ক) হামলার পরে শক্তিবৃদ্ধির জন্য পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছে। খবর এএফপির। বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনী প্রায় ১০ সন্ত্রাসীকে হত্যা করেছে এবং তাদের পিছু হটতে বাধ্য করেছে। একজন পুলিশ কর্মকর্তা এবং চারজন ভিডিপি দুর্ভাগ্যবশত এ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে ২০২২ সালের সেপ্টেম্বরের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে, বেসামরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলার নিন্দা জানিয়ে বলেন, জিহাদিরা ‘কাপুরুষতা’ প্রদর্শন করছে। একটি এনজিওর পরিসংখ্যান অনুসারে, এই বছরের শুরু থেকে পাঁচ হাজারেরও বেশি জিহাদি হামলায় ১৬ হাজারের বেশি বেসামরিক নাগরিক, সেনা ও পুলিশ মারা গেছে। আফ্রিকার সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির সংকটে থাকা দেশগুলোর মধ্যে বুরকিনা ফাসো একটি।

দেশটির অভ্যন্তরে ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত শনিবার এক পৃথক বিবৃতিতে, ৭ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে বুরকিনা ফাসোর পশ্চিমাঞ্চলে ৬৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। এ ছাড়া সন্ত্রাসী ঘাঁটি থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ, খাদ্যসামগ্রী, যানবাহন এবং যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।