সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

একদিনে হাসপাতালে আরও ২৫৫ ডেঙ্গু রোগী

এডিশ মশার কামড়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত সকল শ্রেণীর মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। ছবিটি শুক্রবার রাজধানীর মিডর্ফোড হাসপাতাল থেকে তোলা।

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩৩ জন ঢাকার ও ২২ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে বর্তমানে দেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ২৫৭ জন। শুক্রবার (৩রা সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব কথ্য জানা গেছে। অধিদপ্তরের তথ্যানুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ১২০ জন এবং ঢাকার বাইরে ১৩৭ জন ভর্তি রয়েছেন।

এডিশ মশার কামড়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত সকল শ্রেণীর মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। ছবিটি শুক্রবার রাজধানীর মিডর্ফোড হাসপাতাল থেকে তোলা।

আর ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ১০৩ জন ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার (৩রা সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ১১ হাজার ২৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় হাজার ৯২৭ জন। চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ এবং ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৮৮০ জন রোগী ভর্তি হন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৩ জন ও ৩ সেপ্টেম্বর পর্যন্ত চারজনের মৃত্যু হয়।