সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

২২ বছর ধরে সংযোগ সড়ক বিহীন ব্রিজভেঙে পড়লো নৌকার ধাক্কায়

জেলা প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি ব্রিজ নির্মাণের ২২ বছরেও হয়নি সংযোগ সড়ক। সংযোগ সড়ক হওয়ার আগেই ব্রিজটি ভেঙে পড়েছে। শুক্রবার (৩রা সেপ্টেম্বর) সকালের দিকে একটি নৌকার ধাক্কায় এটি ভেঙে পড়ে। উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী নয়াখালের ওপরে ব্রিজটি অবস্থিত। স্থানীয় কামরুজ্জামান লালু বলেন, সকালে ইটবোঝাই একটি নৌকার সামনের অংশ সেতুর মাঝখানের পিলারে ধাক্কা দিলে সেতুটি ভেঙে যায়। ভাঙা অংশ নৌকার ওপর পড়লে নৌকাটি খালে ডুবে যায়। তবে মাঝিসহ সহযোগীরা অক্ষত আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে আখাউড়া উপজেলা এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অধীনে বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী নয়াখালের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। উত্তর-দক্ষিণে লম্বালম্বি ব্রিজটির দুই গোড়ায় মাটি নেই। সমতল থেকে অন্তত ১৫ ফুট উঁচু হওয়ায় দীর্ঘ ২২ বছর ব্রিজটিতে কেউ ওঠানামা করেননি। এ বিষয়ে এলজিইডির আখাউড়া উপজেলা প্রকৌশলী আবদুল লতিফ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রিজটি ভেঙে যাওয়ার সংবাদ জানিয়েছেন। খবর পেয়ে উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে ব্রিজটির কাছে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।