সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

লাহোরের অনার্স বোর্র্ডে নাম লিখলেন মিরাজ-শান্ত

অনলাইন ডেস্ক :

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনার্স বোর্ডে নাম লিখলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে দুজনই সেঞ্চুরি তুলেছেন। তাতে জায়গা করে নিয়েছেন সম্মানজনক ওই তালিকায়। পাঁচ বছর পর ওেয়ানডেতে ওপেনিংয়ে ব্যাটিং করার সুযোগ পান মিরাজ। ওপেনিংয়ে নেমেই ১১৯ বলে ১১২ রান করে রিটায়ার্ড হার্ট হন। ডানহাতি এই অলরাউন্ডারের পর সেঞ্চুরি করেছেন শান্তও। রান আউটের আগে ১০৫ বলে ১০৪ রান করেন বাঁহাতি এই ব্যাটার।

তৃতীয় উইকেটে এই দুইজনের ১৯৪ রানের জুটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ৩৩৪ রানের পাহাড় গড়ে। শেষমেষ ওই পাহাড়েই চাপা পড়ে আফগান ব্যাটিং লাইনআপ। শান্ত ও মিরাজেরটিসহ লাহোরে ওয়ানডেতে মোট সেঞ্চুরি ৪৩টি। বাংলাদেশি ব্যাটাররা করেছেন ৩ সেঞ্চুরি। মিরাজ-শান্তর আগে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। ২০০৮ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১২৬ বলে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন আশরাফুল। ম্যাচ শেষে বাংলাদেশের দুই সেঞ্চুরিয়ান লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডের সামনে ছবি তুলেছেন। আপতত মার্কার দিয়েই শান্ত ও মিরাজের অর্জন অনার্স বোর্ডে তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শান্ত ও মিরাজের ছবি তুলে পিসিবি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত তাদের নাম লিখিয়েছেন গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে।’ ছবিটি মিরাজ তার ফেসবুক পেজেও পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, মিরাজ নিজের নাম খুঁজছেন লাহোরের অনার্স বোর্ডে! পোস্টের নিচে মিরাজের অনন্য এই অর্জন নিয়ে ভক্তরা অনেক ইতিবাচক মন্তব্য করেছেন।