সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সুইডেনে ফের পোড়ানো হলো কোরআন, সহিংস বিক্ষোভ

অনলাইন ডেস্ক :

সুইডেনের তৃতীয় বৃহত্তর শহরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইসলামবিরোধী ইরাকি অ্যাক্টিভিস্ট সালওয়ান মোমিকা ফের গত রোববার মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে দিলে পরবর্তী সময়ে শহরটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও এপির। সহিংস দাঙ্গায় জড়িত থাকার দায়ে ইতোমধ্যে তিনজনকে আটক করে সুইডেনের পুলিশ। দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মালমো শহরে আইনশৃঙ্খলা বিঘিœত করার জন্য ১০জনকে আটক করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার বিকেলে মোমিকা শহরের প্রধান চত্বরে ভার্নহেমস্টরগেটে একটি কোরআনে আগুন ধরিয়ে দেন। ক্ষুব্ধ একদল বিক্ষোভকারী কোরআন পোড়ানো বন্ধ করার চেষ্টা করলে পুলিশ ও তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

কর্মকর্তারা বলছেন, বিক্ষোভকারীরা তাদের দিকে পাথর ছুড়েছে, এর মধ্যে কেউ কেউ পুলিশের গাড়িতে ইলেক্ট্রিক স্কুটার নিক্ষেপ করেছে। বেশ কয়েকটি পুলিশের গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা পেট্রা স্টেনকুলা বলেছেন, আমি বুঝতে পারছি এ ধরনের একটি জনসমাবেশ তীব্র আবেগ জাগিয়ে তোলে কিন্তু রোববার বিকেলে এমন বিশৃঙ্খলা এবং সহিংস অভিব্যক্তি আমরা সহ্য করতে পারি না।

সম্প্রতি সুইডেন ও ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনা বেশ বেড়েছে। এর জেরে বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশগুলো ইতোমধ্যে এর কড়া নিন্দা জানিয়েছে। তবে এরপরেও সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা অব্যাহত রয়েছে।