সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গোলাগুলিতে নিহত ২

অনলাইন ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামার একটি নাইটক্লাবে গোলাগুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। গুলি চালানোর পর হামলারকারী অবিলম্বে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় গত সোমবার গভীর রাতে গোলাগুলির জেরে হতাহতের এই ঘটনা ঘটে। এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলির ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসা একটি গাড়িতে গুলি চালানো হয়।

নাইটক্লাবের গোলাগুলিতে আহত ব্যক্তিদের লক্ষ্য করে ওই হামলা হয় বলে মনে করা হচ্ছে। সিএনএন অনুমোদিত সংবাদমাধ্যম ডব্লিউভিটিএম অনুসারে, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে আলাবামার বার্মিংহামের হাসপাতালের মুখপাত্রের মতে, সোমবার গভীর রাত সোয়া দুইটার দিকে আগের এক গোলাগুলির ঘটনায় আহতদের বহনকারী গাড়ি জরুরি বিভাগে পৌঁছালে ফের গোলাগুলির ঘটনা ঘটে।