সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

পাকিস্তানে ফের বিস্ফোরণ

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের পেশাওয়ারের ওয়ারসাক রোডে সোমবার (১১ সেপ্টেম্বর) দেশটির নিরাপত্তা বাহিনীর গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির ফ্রন্টিয়ার কর্প্সের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১১ জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ নিয়ে ওয়ারসাক বিভাগের সুপারিনটেনডেন্ট গভীর শোক প্রকাশ করেছেন।

বিস্ফোরণের ধরণ বিশ্লেষণ করছেন দেশটির কর্মকর্তারা। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে আহতদের প্রাইম হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, বিস্ফোরণের ঘটনায় আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে।