সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ভারতে নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে নিহত ৪

অনলাইন ডেস্ক :

একটি নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে ভারতের উত্তর প্রদেশে। আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) গ্রেটার নয়ডার পশ্চিমে আম্প্রপালি ড্রিম ভ্যালি হাউজিং সোসাইটিতে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সার্ভিস লিফটটি দড়ি ছিঁড়ে আটতলা থেকে পড়ে তৃতীয় তলায় আটকে যায়। এতে চার শ্রমিক প্রাণ হারান, আহত হন আরও পাঁচজন।

আহতদের নিকটবর্তী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর। হাসপাতালটি পরিদর্শন করেছেন গ্রেটার নয়ডা অথোরিটির সিইও এনজি রবি এবং জেলা ম্যাজিস্ট্রেট মনীশ কুমার ভার্মা। এর আগে, গত মাসে নয়ডার ১৩৭ নম্বর সেক্টরে লিফট ছিঁড়ে প্রাণ হারান এক নারী। পুলিশ জানায়, দুর্ঘটনার সময় লিফটের ভেতরে ওই নারী একাই ছিলেন। দড়ি ছিঁড়ে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।