সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

মেট্রোভ্রমণ, যাত্রীদের সঙ্গে সেলফি তুললেন মোদি

অনলাইন ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ ৭৩তম জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ তাই দিল্লির দোরকা এলাকায় এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের সম্প্রসারিত অংশ উদ্বোধন শেষে মেট্রোরেল ভ্রমণে বের হয়েছিলেন তিনি। জন্মদিনে যাত্রীদের হাততালি আর শুভেচ্ছা জানিয়ে ‘শুভ জন্মদিন মোদিজি’ সুরের মূর্চ্ছনায় সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিলেন ভারতের এই শীর্ষ রাজনীতিবিদ। এ সময় তাঁকে যাত্রীদের সঙ্গে সেলফিও তুলতে দেখা যায়। খবর এনডিটিভির।

মেট্রোরেল ভ্রমণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি মেট্রো করপোরেশনের স্টাফদের সঙ্গে কথা বলেন। তাছাড়া শুভেচ্ছা জানাতে আসা শিশুদের হাতে চকলেটও তুলে দেন তিনি। দিল্লির দোরকা সেক্টর-২১ স্টেশন থেকে মেট্রোরেলের হাইস্পিড করিডোরটি যশোভূমি দোরকা সেক্টর-২৫ স্টেশন পর্যন্ত বিস্তৃত। আজকের উদ্বোধন করা সম্প্রসারিত অংশটি দোরকা ২১ সেক্টরকে ভারতের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের সঙ্গে যুক্ত করেছে।

সম্প্রসারিত পুরো এক্সপ্রেস লাইনটির দৈর্ঘ্য প্রায় ২৫ কিলোমিটার। এক্সপ্রেস লাইনটি উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি আজ দোরকায় দেশটির ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারও উদ্বোধন করেন। ‘যশোভূমি’ নামের এই কনভেনশন সেন্টারটি ৭৩ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এতে আছে প্রধান অডিটোরিয়ামসহ ১৫টি কনভেনশন রুম, একটি গ্রান্ড বলরুম আর ১৩টি সভাকক্ষ।