সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কিমকে ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র দেখালো রাশিয়া

অনলাইন ডেস্ক :

সম্প্রতি রাশিয়া সফরে যান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সেখানে এরইমধ্যে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয়েছে তার। এবার কিমকে হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোম্বার দেখাল রাশিয়া। রাশিয়ার প্রিমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কোজেমিয়াকো কিমের আর্টিওম শহরে ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন। জায়গাটি উত্তরাঞ্চলের ভ্লাদিভস্তক থেকে ৪০ কিলোমিটার দূরে। কোজেমিয়াকোর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়-হাস্যোজ্জ্বল কিম তার ব্যক্তিগত ট্রেনে চড়ে সেখানে যান।

এ সময় শিশুরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। আর্টিওমে পৌঁছানোর পরে কিম শহরের ঠিক বাইরে ভ্লাদিভস্টক বিমানবন্দরে যান। যেখানে তাকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ও অন্য সিনিয়র সামরিক কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম-এমন কৌশলগত বোমারু বিমান ও অন্যান্য যুদ্ধবিমান দেখান। পুতিনের আমন্ত্রণে মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান পুতিন। বৈঠকে কিম পুতিনকে ‘পবিত্র যুদ্ধে’ (ইউক্রেন যুদ্ধ) রাশিয়ার প্রতি পূর্ণ ও শর্তহীন সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।