সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

মোমেনের সঙ্গে নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য মন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লাইজে শ্রেইনেমাকার।

বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের এক পার্শ্ব বৈঠকে উভয় মন্ত্রী দু’দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডের বহুমাত্রিক সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে উভয় মন্ত্রী আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ ও বিনিয়োগের ওপর উচ্চ রিটার্নের কথা উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রগুলোতে অভাবনীয় সাফল্য ও অগ্রগতি অর্জন করেছে।

ডাচ বাণিজ্য মন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

উভয় মন্ত্রী দু’দেশের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও বৃদ্ধি এবং দু’দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রকে আরও সম্প্রসারণের ব্যাপারেও আলোচনা করেন।

—-ইউএনবি