সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার ছাড়া শান্তি অসম্ভব: আব্বাস

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিদের বৈধ অধিকারের পূর্ণ বাস্তবায়ন ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো শান্তি অর্জিত হবে না। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মাহমুদ আব্বাস বলেছেন, যারা মনে করেন ফিলিস্তিনি জনগণ তাদের পূর্ণ ও বৈধ জাতীয় অধিকার উপভোগ ছাড়াই মধ্যপ্রাচ্যে শান্তি বিরাজ করতে পারে তারা ভুল করবেন। জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ এবং বিশ্বের দেশগুলোকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে জাতিসংঘের প্রতি একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের আবেদন জানান মাহমুদ আব্বাস। মধ্যপ্রাচ্য শান্তি অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সব দেশের অংশগ্রহণে এই সম্মেলন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, জাতিসংঘ সম্মেলনের আয়োজন করলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছানো যাবে। ভবিষ্যতের পরিস্থিতি যেন আরও অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমার বার্তা হলো তাদের উচিত পূর্ণ সাহসিকতার সঙ্গে দায়িত্ব গ্রহণ এবং ফিলিস্তিনের অধিকার আদায় সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়ন করা।