সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন হলেন সভাপতি জসিম উদ্দিন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
১১ মে, মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক মোর্শেদ, উপদেষ্টা সহিদ হোসেন ও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২১-২৩ মেয়াদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নেতৃত্ব দেবেন জসিম উদ্দিন। এর আগে একই সংঠনের প্রথম সহসভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে বেঙ্গল গ্রুপ এবং আরটিভি’র ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন জসিম উদ্দিন। দেশের বেসরকারি শিল্প খাতের উন্নয়নে অবদান রেখে চলেছেন তিনি ।