সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এনআরবি ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

গত বছরের মত এবারো করোনা মহামারী মোকাবেলায় দেশব্যাপী গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাড়িয়েছে এনআরবি ব্যাংক। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান, পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ ও ম্যানেজমেন্টের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দুস্থ-অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাতাইয়ামা কবির নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন এলাকার ৪,০০০ (চার হাজার) গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে অনুদান হিসেবে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় চাটখিল উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর-মেয়র নিজাম উদ্দিন (ভিপি), উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম মুসাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। – প্রেস বিজ্ঞপ্তি