সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, অস্কারজয়ী সুসান সার‍্যান্ডনসহ গ্রেপ্তার শতাধিক জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা
Skip to content

‘ফাইভ আইজ’ দেশগুলোর গোয়েন্দা তথ্য কানাডাকে শিখ হত্যার সঙ্গে ভারতকে যুক্ত করতে সাহায্য করেছে: মার্কিন কূটনীতিক

এপি, টরন্টো :

কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক শিখ কানাডিয়ানকে হত্যার ঘটনায় ভারত সরকারের সম্ভাব্য সম্পৃক্ততার যে অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন, তারই অংশ হচ্ছে গোয়েন্দা তথ্য শেয়ারিং জোটের সদস্যদের ভাগাভাগি করা তথ্য।

মার্কিন রাষ্ট্রদূত ডেভিড কোহেন কানাডিয়ান সিটিভি নিউজ নেটওয়ার্ককে বলেন, ‘’ফাইভ আইজ’ অংশীদারদের মধ্যে ভাগ করা গোয়েন্দা তথ্যই মূলত কানাডার প্রধানমন্ত্রীর দেওয়া বিবৃতি (তৈরি করতে) দিতে সহায়তা করেছে।’

সিটিভি নিউজ শুক্রবার রাতে কোহেনের কিছু মন্তব্য প্রকাশ করেছে এবং নেটওয়ার্কটি বলেছে যে তারা রবিবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে পুরো সাক্ষাৎকারটি সম্প্রচার করবে। ভাগাভাগি করা গোয়েন্দা তথ্য সম্পর্কে আর কোনো বিবরণ প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার কানাডার এক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ কানাডায় ভারতীয় কূটনীতিকদের নজরদারির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যার মধ্যে একটি প্রধান মিত্রের দেওয়া গোয়েন্দা তথ্য রয়েছে, তবে তিনি নাম উল্লেখ করেননি।

অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত ‘ফাইভ আইজ’ হচ্ছে গোয়েন্দা তথ্য ভাগাভাগির জোট।