সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

তুরস্কে পৌঁছালো ইউক্রেনের গমের দ্বিতীয় চালান

অনলাইন ডেস্ক :

রাশিয়ার হুমকি উপেক্ষা করে কৃষ্ণ সাগর হয়ে তুরস্কে পৌঁছেছে ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালান। পালাউ-পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার আরোয়াট ১৭ হাজার ৬০০ টন গম নিয়ে গত শুক্রবার বন্দর শহর চোরনোমর্স্ক ছেড়ে মিসরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রোববার (২৪ সেপ্টেম্বর) এটি ইস্তানবুলে পৌঁছায়। যুদ্ধের জেরে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রফাতানিতে বাধা দেয় রাশিয়া। এতে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দেয়। সংকট সমাধানে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্ততায় ইউক্রেনের শস্য রপ্তানিতে একটি চুক্তিতে রাজ হয় রাশিয়া।

তবে গত জুলাইয়ে সেই চুক্তি থেকে সরে আসে মস্কো। এতে ফের বিপাকে পড়ে বিশ্ব। ইউক্রেন এখন শস্য রপ্তানিতে নতুন রুটের পরীক্ষা চালাচ্ছে। ন্যাটো সদস্য বুলগেরিয়া এবং রোমানিয়ার দ্বারা নিয়ন্ত্রিত এই রুটগুলো আন্তর্জাতিক জলসীমার বাইরে। মেরিন ট্র্যাফিক এবং ভেসেল ফাইন্ডার ওয়েবসাইট অনুসারে, রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে আরোয়াট জাহাজটি বসফরাস প্রণালীর দক্ষিণে অবস্থান করছিল। এটি ভূমধ্যসাগরে পৌঁছানোর জন্য ডার্দানেলেস প্রণালীর দিকে এগোচ্ছিল। সূত্র: ফ্রান্স২৪