সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

তাইওয়ানে কারখানায় আগুনে ৯ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক :

তাইওয়ানের দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহের শেষ দিকে একটি গল্ফ বল কারখানায় আগুনে কমপক্ষে নয় জন নিহত হয়েছে। ঐ আগুনের ঘটনায় বিস্ফোরণে চারজন দমকলকর্মী মারা গেছে। কর্মকর্তারা সোমবার একথা জানান। খবর এএফপি’র। স্থানীয় সরকারের তথ্য অনুসারে গত শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে সারা রাতভর আগুনে ১শ’ জনেরও বেশি লোক আহত হয়েছে। যাদের বেশিরভাগই পিংটুং কাউন্টির দূর্ঘটনা কবলিত কারখানাটির শ্রমিক। স্থানীয় এক কর্মকর্তা এএফপি’কে জানান, ঘটনাস্থলে পাওয়া কয়েকটি মৃতদেহ শনাক্তের জন্য আরও পরীক্ষার প্রয়োজন।

আগুনে একজন এখনও নিখোঁজ রয়েছে। প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা শনিবার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আগুন লাগার কারণ অনুসন্ধানের প্রতিশ্রুতি দিয়েছেন। পিংটুং ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা স্থানীয় মিডিয়াকে বলেন, কারখানার ভিতরে সংরক্ষিত রাসায়নিক পারক্সাইড একটি বড় এবং কয়েকটি ছোট বিস্ফোরণের কারণ হতে পারে। বিস্ফোরণের কারণে কারখানার ছাদের একটি অংশ ধসে পড়ায় বেশ কিছু লোক ভেতরে আটকা পড়ে আছে।