সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আজারবাইজানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২০

অনলাইন ডেস্ক :

আজারবাইজানের নাগোর্নো-কারাবাখে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন তিন শতাধিক। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। স্থানীয় আর্মেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার আজারবাইজানের নাগোর্নো-কারাবাখ অঞ্চলের স্টেপানাকার্ট শহরে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ৩০০ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে কীভাবে এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে নাগোর্নো-কারাবাখের মানবাধিকার ন্যায়পাল গেঘাম স্টেপানিয়ান লিখেছেন, জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের জন্য অঞ্চলটির হাসপাতালে পর্যাপ্ত জায়গা নেই। এক বিবৃতিতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ঘটনাস্থলে অজ্ঞাত ১৩ জনের মৃতদেহ পাওয়া গেছে। বাকি সাতজন হাসপাতালে মারা গেছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নাগোর্নো -কারাবাখে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে আজারবাইজান। এই অভিযানে ২০০ জনন নিহত হয়েছেন বলে জানান গেঘাম স্টেপানিয়ান। অভিযানের পর সংঘাতপূর্ণ নাগোর্নো-কারাবাখ থেকে শত শত বাসিন্দা আশ্রয় নিচ্ছেন আর্মেনিয়ার বিভিন্ন শহরে। রেড ক্রস এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের সহায়তা করছে।