সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নেদারল্যান্ডসের রটারডামে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

এপি, নেদারল্যান্ডস :

নেদারল্যান্ডসের বন্দর নগরী রটারডামের একটি অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে বৃহস্পতিবার বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত বন্দুকধারীর গুলিতে ১৪ বছর বয়সী এক কিশোরীসহ ৩ জন নিহত হয়েছেন।

গোলাগুলির ঘটনায় রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টার থেকে রোগী ও চিকিৎসকরা দ্রুত বেরিয়ে যান এবং যাদের মধ্যে কয়েকজনকে বিছানায় করে ভবন থেকে বের করে আনা হয়। অন্যরা তাদের অবস্থান দেখানোর জন্য জানালায় হাতের মাধ্যমে সংকেত দেখিয়ে যাচ্ছিলেন।

পুলিশ প্রধান ফ্রেড ওয়েস্টারবেক সাংবাদিকদের বলেন, হামলাকারী রটারডামের ৩২ বছর বয়সী এক শিক্ষার্থী। তাকে একটি আগ্নেয়াস্ত্রসহ হাসপাতালে আটক করা হয়। তার পরিচয় প্রকাশ করা হয়নি এবং গুলি চালানোর কারণ এখনও তদন্তাধীন রয়েছে।

পুলিশ প্রধান বলেন, সন্দেহভাজন ব্যক্তির বাড়ির নিকটবর্তী একটি অ্যাপার্টমেন্টে তিনি প্রথমে ৩৯ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যা করেন এবং তার ১৪ বছর বয়সী মেয়েকে গুরুতর আহত করেন। পরে মেয়েটি মারা যায়।

পুলিশ জানায়, বন্দুকধারী তখন নিকটবর্তী ইরাসমাস মেডিকেল সেন্টারে যান, যেখানে তিনি ৪৩ বছর বয়সী এক শিক্ষককে গুলি করে হত্যা করেন। এছাড়া, তিনি উভয়স্থানে গুলি চালিয়েছেন।